শরীয়তপুরে জাল ভোট দিতে গিয়ে প্রবাসী আটক

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:২৮ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে এক প্রবাসী আটক হয়েছে।

শনিবার বেলা পৌনে ১১ টার দিকে বড়কান্দি ইউনিয়নের মনাই ছৈয়াল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়া প্রবাসী অনন্ত শিকদার (২২) ভোট দিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এরপর তাকে নির্বাচনে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আটক হওয়ার বিষয়ে অনন্ত শিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাকে ৪ নং ওয়ার্ডের মেম্বার জামাল শেখ একটি স্লিপ দিয়ে বলেছেন, ভোট দিয়ে আসো। আমি ওই স্লিপ নিয়ে ভোট দিতে আসার পর আমাকে আটক করা হয়েছে। আমি আর কিছু জানি না।

মেম্বার জামাল শেখ বলেন, আমি অনন্তকে চিনি। তবে তাকে আমি কোনো স্লিপ দিয়ে ভোট দিতে পাঠাইনি। বিষয়টি নিয়ে লেখালেখি করার দরকার নেই।

পরিষদের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় বড়কান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন চলছে। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মুক্তি রানী দে বলেন, জাল ভোট দিতে আসা ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে।

নির্বাচনে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে আমরা আটক করেছি। এখনো তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

গত বছরের ৯ সেপ্টেম্বর বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউনিয়নটিতে বি উপ-নির্বাচনের আয়োজন করা হয়। উপ-নির্বাচনে ১৫ হাজার ২৯০ জন ভোটারের বিপরীতে মোট প্রার্থী ছয় জন। প্রার্থীরা হলেন- চশমা প্রতীকের এম এ ওয়াহাব মাদবর, ঘোড়া প্রতীকের লুৎফর রহমান, মোটর সাইকেল প্রতীকের আলী আশ্রফ মাল, টেবিল ফ্যান প্রতীকের রাব্বি মাল, অটোরিকশা প্রতীকের নিয়ে মতিউর রহমান শিকদার এবং আনারস প্রতীকের হাচিনা বেগম।

কেএসএইচ
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর