মেহেরপুরে আম সংগ্রহ শুরু ১৮ মে

আপডেট : ১২ মে ২০২৪, ১১:০১ পিএম

মেহেরপুরে আম সংগ্রহের দিন নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এবার অতিরিক্ত গরমে আম একটু আগে পরিপক্ক হতে পারে, এমন ভাবনা মাথায় রেখে ১৮ জুন বাগান থেকে আম নামানোর সিদ্ধান্তে নিয়েছে বাগান মালিক, ব্যবসায়ী ও জেলা প্রশাসন।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বাগান মালিক, আম ব্যবসায়ীদের সঙ্গে সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিতে কৃষি বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

শামীম ভুঁইয়া জানান, সবার পরামর্শে স্থানীয়ভাবে আম সংগ্রহের দিন কিছুটা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটি আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে ১৮ মে, হিমসাগর ৩০ মে, ল্যাংড়া ১২ জুন, আম্রপালি ২২ জুন, বারি-৪ ২৪ জুন থেকে। 

এসময় কৃষি মন্ত্রণালয়ের নির্ধারিত দিন ঘোষণা করা হলেও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরিদর্শন সাপেক্ষে আম সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়।

সভায় অপরিপক্ক আম বাজারজাত না করতে হুশিয়ার করে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

একাত্তর/এসি
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর