মুন্সীগঞ্জে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:৫৫ পিএম

আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনে প্রক্রিয়া চলছে। মুন্সীগঞ্জে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের এ আয়োজনে অংশ নিয়েছেন ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা।

শনিবার মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার দুইশ’ শিক্ষার্থী অংশ নেন।

তাদের থেকে ৪০ জনকে বাছাই করা হবে। এর মধ্যে ২০ জন সিনিয়র গ্রুপ এবং ২০ জন জুনিয়র গ্রুপে থাকবে।

আয়োজকরা বলছেন, দেশের নতুন প্রজন্মের তরুণ বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ সম্পর্কে ধারণা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ। দেশের আট বিভাগ ও দুটি জেলা শহরে এটা চলবে।

প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ জাতীয় পর্ব।

জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ২১-২৪ আগস্ট ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন জানিয়েছেন, শেষ ৩০ জনের ক্যাম্প থেকে নির্বাচিত ৫ প্রতিযোগী ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এছাড়া চূড়ান্ত পর্বে বিজয়ী সিনিয়র গ্রুপের তৃতীয় থেকে দ্বাদশ স্থান অধিকারীদের মধ্যে থেকে সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত দুইজনকে রাশিয়ান সরকারের পক্ষ থেকে বৃত্তি দেয়া হবে। তারা জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতি পদার্থ বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য রাশিয়া যেতে পারবেন।

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে যোগ হয়েছে এপেক্সের নাম

২০২৪ সালে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনে সাথে যোগ হয়েছে এপেক্স গ্রুপ। সাধারণত এ আয়োজনে নিয়মিত স্পন্সর পাওয়া যায় না।

এছাড়া এবছরই এপেক্সের সাথে সাথে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিডেটও যোগ দিয়েছে আয়োজনের স্পন্সর হিসেবে।

আর যারা সঙ্গী হয়েছে

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের এ আয়োজনে পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড অন্যতম। তাছাড়া যুক্ত রয়েছে পোলার আইসক্রিম, ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান লিঙ্কথ্রি, একাত্তর টিভি, সিটি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, দুরন্ত টেলিভিশন, প্রথম আলো ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আরও আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান শো অ্যান্ড টেল এবং ফ্লোরিয়া টেক।

একাত্তর/আরএ
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর