গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ বক্সে আগুন

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৫:৩৩ পিএম

গাজীপুরের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ,  বিভিন্ন যানবাহনসহ পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর এবং একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার বেলা ১১টার জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাওনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্ররা। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক ছাত্র এ সমাবেশে যোগ দেন। শ্রীপুর থেকে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী এবং পুলিশ প্রথমদিকে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আরও বিপুল সংখ্যক পুলিশ এসে আন্দোলনকারীদের ওপর টিয়ারসেল এবং রাবার বুলেট ছোড়ে। এতে  আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের, বিভিন্ন যানবাহনসহ একটি পুলিশ বক্সে আগুন দেয়। এসময় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থান কর্মসূচির পর থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বৈষমবিরোধী ছাত্ররা অবস্থান নেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল চারটা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এছাড়া গাজীপুরের শিমুলতলি এলাকায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা অবস্থান নেয় এবং তারা প্রতিবাদ সমাবেশ করে। 

 

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর