জেল পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

সরকার পতনের পর নৈরাজ্যের সুযোগে কারাগার থেকে পলাতক ফাঁসির দণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। 

মঙ্গলবার মধ্যরাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাশিদারামপুর চর থেকে মোহাম্মদ হৃদয় নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামে। 

র‌্যাব জানায়, ২০২০ সালে কক্সবাজার বেড়াতে গিয়ে শ্বেতপাথর কুড়িয়ে পায় মানিকগঞ্জের সাটুরিয়ায় দিমুখা এলাকার আরিফ নামের এক যুবক। পরে বাড়ি ফিরে নিহত হন আরিফ। সেই মামলায় হৃদয়ের ফাঁসির আদেশ হয়।

মামলা সূত্রে জানা যায়, আরিফের শ্বেতপাথরটি নেয়ার জন্য ধান কাটার কথা বলে তাকে সাটুরিয়ার দিমুখা চকে ডেকে নিয়ে যায় হৃদয়। এরপর কাঁচি দিয়ে আরিফকে জবাই করে আত্মগোপনে যায় হৃদয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

আদালতে শুনানি ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০২২ সালের ২৯ আগস্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় হৃদয়কে মৃত্যুদণ্ডের আদেশ দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক। 

পরে তাকে মানিকগঞ্জ থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এদিকে শেখ হাসিনার পতনের পর ছয় আগস্ট রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয়। 

এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব। 

আরবি
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর