ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে সমুদ্রে দুই ভাইয়ের সলিল সমাধি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার ভূ-মধ্যসাগরে নৌকা ডুবে দুই ভাই মারা গেছেন। গত ২৭ এপ্রিল তারা লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় প্রায় অর্ধশত মানুষের সঙ্গে রওনা হন। ভূমধ্যসাগরে পৌঁছালে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়।

ঘটনাটি এতো দিন গোপন থাকলেও বুধবার সকালে ওই নৌকায় যাত্রা করা ইসরাফিল মিয়া দুই ভাইয়ের মৃত্যুর খবরটি পরিবারে জানান। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যুর খবরটি যাচাই করা যায়নি।

নিহত দুই ভাইয়ের নাম মিলন মুন্সী (৩৫) ও আল আমিন (৩২)। তারা মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম পুয়ারী গ্রামের সিরাজ মুন্সীর ছেলে। 

পরিবারে মা-বাবাসহ মিলনের ঘরে স্ত্রী ও তিন বছরের এক সন্তান এবং আল আমিনের ঘরে স্ত্রী ও এক বছরের এক সন্তান রয়েছে। 

তাদের মা মায়া বেগম জানান, ভাগ্যের চাকা ঘোরাতে সাত মাস আগে তারা অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশে রওনা দেয়।

স্বজনরা জানান, মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর তাদের ‘সহজভাবে’ ইতালি নেওয়ার প্রলোভন দেয়। 

তাদের ভাষ্য, ধারদেনা করে ৩০ লাখ টাকা ওই দালালের হাতে তুলে দেওয়া হয়েছে। 

একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে ঋণের টাকা পরিশোধে দুঃচিন্তায় থাকা পরিবারটি দালালের শাস্তি দাবি করেছেন। একই দাবি এলাকাবাসী।

অপরদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ফরহাদ মাতুব্বর। যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। 

ডাসারের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর