তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। এর আগে শুক্রবার সকাল থেকে নদের তীরে ইজতেমা মাঠের টিনশেড মসজিদে শুরু হয়েছে পাঁচ দিনের ‘জোড়’ ইজতেমা (ইজতেমার আগে প্রস্তুতিমূলক সমাবেশ)। ৩ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

ইজতেমার প্রথম দিন জুমার জামাতে শরীক হন কয়েক লাখ মুসল্লি। এসময় ইজতেমা ময়দানের প্রায় দুই তৃতীয়াংশ জায়গা জুড়ে ৭৫টি খিত্তার প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৃহত্তম এই জুমার জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা জুবায়ের। জুমার পর বয়ান করেন মাওলানা রবিউল হক। বাদ আসর বয়ান করেন মাওলানা ওমর ফারুক। 

তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত। এক ভাগে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী, অন্য ভাগে শুরায়ী নেজাম বা বাংলাদেশের মাওলানা জুবায়ের অনুসারী। তাদের মধ্যে বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আলাদাভাবে।

প্রথম পর্বে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি জুবায়েরের অনুসারীরা ইজতেমা করবেন। চার দিন বিরতি দিয়ে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা করবেন সাদ কান্ধলভীর অনুসারীরা। এখন যারা মাঠে ‘জোড়’ ইজতেমা শুরু করেছেন, তারা শুরায়ী নেজাম বা জুবায়েরের অনুসারী।

জোড় ইজতেমার জিম্মাদার সোহেল খান বাসসকে জানান, এটি জোড় ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন আমলী শুরার সাথীরা। ইজতেমা ময়দানে অবস্থানরত মুরুব্বিরা জানান, প্রতিবছরেই ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইস্তেমা হয়ে থাকে। এখানে তাবলীগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারী (নিজ নিজ এলাকায় দাওয়াতি কাজের বর্ণনা) ও বড়দের রাহবারী নেয়ার সুবর্ণ সুযোগ পান। যার জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের শুরায়ী নেজামের মুরুব্বিরা একত্রিত হন।

একাত্তর/আরএ
গাজীপুরে বিএনপির মিছিলে যোগ দিতে একটি ঘর থেকে গ্যাস বেলুন বের করার সময় এর বিস্ফোরণ হয়েছে। এতে অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে...
গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীর উপর্যুপরি ছুরিকাঘাতে এক চাকারিজীবী নিহত হয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় অন্তত ৬০ জন মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর