গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ অনেক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

গাজীপুরে বিএনপির মিছিলে যোগ দিতে একটি ঘর থেকে গ্যাস বেলুন বের করার সময় এর বিস্ফোরণ হয়েছে। এতে অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। ভর্তি করা হয়েছে পাঁচ জনকে। দগ্ধদের বেশিরভাগই তরুণ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার টঙ্গী উপজেলার মাজার বস্তি এলাকায় স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে এই দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় দগ্ধদের বার্ন ইন্সটিটিউটে আনা হয়। 

আহতরা হলেন- হৃদয় (২২), রমজান (১৮), তানিস (১৮), হাসনাত (১৮), শ্রাবণ (২০), আকাশ (১৮), রাফি (১২), নিরিয়ন (২২), হাসু (৩৮), নুরু (১৮), সিয়াম (১৬), ইমাম (১৪), বিজয় হাসান (১৬), মারুফ (২২), আল আমিন (২১), রাব্বি (১১), মিনহাজ (১৭), অনিক (২৭), ইমরান (১৭), বিপ্লব (১৭), রুবেল (৩৪)।

বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধ সবাই শঙ্কামুক্ত উল্লেখ করে তিনি জানান, আহতদের শরীর পাঁচ থেকে ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, বিকেলে টঙ্গীর মাজার বস্তি এলাকায় স্থানীয় বিএনপির নির্বাচনি অফিসে অনেকগুলো গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকায় নেওয়া হয়। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ, মো. শাহিন আলম জানান, আহত বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধান করা হচ্ছে। 

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর