জুয়েলারি ব্যবসায়ীকে হত্যা: যা জানালো অভিযুক্ত

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়েলারি ব্যবসায়ী সোহেল হত্যার ঘটনায় জড়িত কাশেম মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত।

গ্রেপ্তার কাশেম মিয়া রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত ৪ অক্টোবর সকালে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটের একটি দোকানে জুয়েলারি ব্যবসায়ী সোহেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শফিউল্লাহ বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলার ভিত্তিতে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে চরপাড়া এলাকা থেকে কাশেম মিয়াকে গ্রেপ্তার করে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশেম মিয়া জানিয়েছেন, গত ৩ অক্টোবর রাতে নিহত সোহেলের মালিকানাধীন জুয়েলারি দোকানে সোহেল ও কাশেম একসাথে রাতে ঘুমানোর জন্য অবস্থান নেয়। রাতে সোহেল দেশীয় মদ ও ইয়াবা সেবন করে। পরে সোহেল জোরপূর্বক কাশেমের সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করে। এনিয়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে কাশেম দোকানে থাকা স্বর্ণালংকার তৈরির কাজে ব্যবহৃত লোহার হাতুড়ি দিয়ে সোহেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেলের। পরে সে পালিয়ে যায়।

শনিবার দুপুরে কাশেমকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা...
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর