এক ক্লিকেই মিলবে জামিননামা, ই-বেইলবন্ড আরও ১২ জেলায়

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:৩৯ এএম

দেশে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে আরও ১২টি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ সিস্টেম চালু করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ১৬টি জেলায় এই প্রযুক্তিভিত্তিক সেবা সফলভাবে চালু করা হয়েছিলো।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে চালু হওয়া ১৬টি জেলায় ইতিমধ্যে এক লাখ ২০ হাজার ই-বেইলবন্ড সফলভাবে জমা পড়েছে। নতুন করে ১২টি জেলা যুক্ত হওয়ার মাধ্যমে বিচারকাজে প্রযুক্তির ব্যবহার আরও এক ধাপ এগিয়ে গেলো।

অনলাইন এই ব্যবস্থার সুফল তুলে ধরে মন্ত্রী বলেন, পূর্বে আদালতের জামিন আদেশ পাওয়ার পরও কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে এবং তা কারাফটকে পৌঁছাতে দীর্ঘ সময় লাগতো। জামিন পাওয়ার পর কারামুক্তির জন্য বিচারপ্রার্থীদের দিনের পর দিন অপেক্ষা করতে হতো এবং নানা ধরনের হয়রানির শিকার হতে হতো। কিন্তু এখন ই-বেইলবন্ড চালুর ফলে ‘এক ক্লিকেই’ জামিননামার তথ্য সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাচ্ছে, যা মানুষের হয়রানি অনেকটাই কমিয়ে এনেছে।

ব্রিফিংয়ে আইনমন্ত্রী আদালতের মামলা জট কমানোর ওপর বিশেষ জোর দেন। তিনি ঘোষণা দেন, যেসব জেলা মামলা নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবে এবং নিষ্পত্তির হার বাড়িয়ে জট কমাতে সক্ষম হবে, তাদের সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মো. আসাদুজ্জামান বলেন, সরকার দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ বদ্ধপরিকর। বিচারপ্রার্থী জনগণ যাতে কোনো ধরনের অহেতুক ভোগান্তি ছাড়াই দ্রুত বিচার ও সেবা পান, সে লক্ষ্যেই ডিজিটাল বিচার ব্যবস্থার এই প্রসারণ ঘটাতে কাজ করা হচ্ছে।

একাত্তর/এসি
কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে...
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নেমে এসেছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সব অংশীজনের মতামত নিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধনের...
সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর