মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম

ফরিদপুরে একটি ওয়াজ মাহফিলে উত্তেজনার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক নারী ও পুরুষ আহত হয়েছেন। এ সময় অনেক ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে জেলার নগরকান্দা উপজেলার সলিথা ও মিরকান্দা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সালিথা গ্রামের ওয়াজ মহফিলে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে এর নেপথ্যে পূর্ব শত্রুতা। ওই ঘটনার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। আহতদের ফরিদপুর মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।

একাত্তর/এসি
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর