৯ ঘণ্টা পর চার রুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:২৭ এএম

ঘন কুয়াশায় টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, মধ্য রাত থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘণ কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। 

তিনি জানান, এসময় মাঝ নদীতে আটকে পড়ে বরকত, কপোতী, খান জাহান আলী ও চিত্রা নামে চারটি ফেরি।

এছাড়া পাটুরিয়াঘাটে ছয়টি ও দৌলতদিয়াঘাটে চারটি ফেরি এবং আরিচাঘাটে আরও তিনটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকে রাখা হয়। 

এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়েন পাঁচ শতাধিক যানবাহন।

নাসির চৌধুরী জাননা, সকাল সাড়ে ১০টায় ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় দুই নৌ রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে যাত্রীবাহী বাসসহ ব্যক্তিগত যানবাহন, অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। 

একাত্তর/এসি
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর