পদ পেতে অদ্ভূতকাণ্ড, ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

‘হেড কোয়ার্টার’ পদ পেতে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে, কমিশনার বরাবর ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি দিয়েছেন তিনি। ব্যবস্থা নেওয়া না হলে বিশৃঙ্খলা করার হুমকিও দেয়া হয় চিঠিতে। এই কর্মকর্তার বিরুদ্ধে করদাতাকে হয়রানি করার অভিযোগও মিলেছে। 

গত ১১ ফেব্রুয়ারি একটি চিঠি পান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের গাজীপুর কর অঞ্চলের কমিশনার খালেদ শারিফ আরেফিন। চিঠিতে এক ডেপুটি কমিশনারের বিরুদ্ধে বিষোদগার করা হয়। ওই কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া না হলে বিশৃঙ্খলা ও সমস্যা করার হুমকিও দেয়া হয় চিঠিতে। 

চিঠি পেয়ে তদন্তে নামেন কর কমিশনার। তিনি জানতে পারেন, চিঠি এসেছে টাঙ্গাইল থেকে। পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তিনি। খুঁজে বের করে চিঠি পোস্ট করা ব্যক্তিকে। যিনি ছিলেন সহকারী কমিশনার রেজাউল গনির ব্যক্তিগত গাড়িচালক। এরপর রেজাউল গনিকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনার। 

প্রথমে অভিযোগ অস্বীকার করেন রেজাউল গনি। কিন্তু গাড়িচালক সাক্ষ্য দিলে ঘটনা স্বীকারে বাধ্য হন। এরপর দায় স্বীকার করে কমিশনারের কাছে ক্ষমা চান রেজাউল। 

কর্মকর্তারা জানান, রেজাউল গনি কর অঞ্চলের হেড কোয়ার্টার পদে আসতে অনেকদিন ধরেই বিতর্কিত কর্মকান্ড করছিলেন। বিরোধে জড়িয়ে পড়েন কর্মকর্তাদের সঙ্গে। সবশেষ ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি পাঠান। গত ২৪ তারিখ এ ঘটনায় রেজাউলকে শোকজ করেন কমিশনার। 

এসব বিষয়ে বক্তব্য জানতে টাঙ্গাইলে কর্মস্থলে পাওয়া যায়নি রেজাউল গনিকে। মুঠোফোনে ক্ষুদে বার্তায় তিনি জানান, কর কমিশনার যথাযথ ব্যবস্থা নিয়েছেন। তার এ বিষয়ে আর কিছু বলার নেই। 

এদিকে, রেজাউলের বিরুদ্ধে করদাতাদের হয়রানি করার অভিযোগও মিলেছে। গত ১৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ দেন টাঙ্গাইলের করদাতার শাহজাহান মিয়া। কর্মকর্তারা জানান, এর আগেও বিভিন্ন কর অঞ্চলে রেজাউলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন করদাতারা। 

 

একাত্তর/এসি
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর