ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম

নরসিংদীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষকের সহযোগীরা ভিডিও ধারণ ও ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।

সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী গৃহবধূ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে এই অভিযোগ করেন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার অফিসার ইনচার্জকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।  

এর আগে রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে জেলার রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান, রাকিব মিয়া (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা। 

পুলিশের তথ্য বলছে, রাকিব একজন মাদক কারবারি। তিনি একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাতে রাকিব ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। এসময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে নেয়। রাকিব ও তার তার সহযোগীরা নির্যাতনের শিকার নারীর কানে ও গলায় থাকা স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয়। সেই সঙ্গে চলে যাবার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে গলাকেটে  করে হত্যার হুমকি দেয়। 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। দ্রুততম সময়ের মধ্যেই তারা গ্রেপ্তার হবে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর