রিকশার সঙ্গে গরুর ধাক্কায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, নিয়ন্ত্রণে যৌথ বাহিনী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার সঙ্গে গরুর ধাক্কার ঘটনায় প্রথমে কথা কাটাকাটি ও পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই দল গ্রামবাসী। এসময় অন্তত ১০ আহত হয়েছেন। প্রায় চার ঘণ্টা চলা এই সংঘর্ষে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর সহযোগিতায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলার সরাইল উপজেলার সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জেলার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে সৈয়দটুলা গ্রামের সামাদ মিয়ার ভাতিজা অটোরিকশা দাঁড় করিয়ে রাখে। এসময় চানমনি পাড়ার মালু মিয়া গরু নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। দাঁড়ানো অটোরিকশাটি সরিয়ে নিয়ে যাওয়ার সময় মালুর গরুর সঙ্গে ধাক্কা লাগে। এই নিয়ে কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের  ১০জন আহত হয়।

এই ব্যাপারে সরাইল সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর