দৌলতদিয়ায় বাসডুবি: নিহত সবার পরিচয় মিলেছে

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনা এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। উদ্ধার হওয়া ব্যক্তিদের সবার পরিচয় জানা গেছে। নিহতদের মধ্যে শিশু, বৃদ্ধ এবং বাসের চালকও রয়েছেন।

মৃতদের মধ্যে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা সবথেকে বেশি। নিহতরা হলেন—

  1. রেহেনা আক্তার (৬১): স্বামী- মৃত ইসমাইল হোসেন খান, ভবানীপুর, রাজবাড়ী।
  2. মর্জিনা খাতুন (৫৬): স্বামী- মো. আবু বক্কর সিদ্দিক, মজমপুর, কুষ্টিয়া।
  3. রাজীব বিশ্বাস (২৮): পিতা- হিমাংশু বিশ্বাস, খাগড়বাড়ীয়া, কুষ্টিয়া।
  4. জহুরা অন্তি (২৭): পিতা- মৃত ডা. আবদুল আলীম, সজ্জনকান্দা, রাজবাড়ী।
  5. কাজী সাইফ (৩০): পিতা- কাজী মুকুল, সজ্জনকান্দা, রাজবাড়ী।
  6. মর্জিনা আক্তার (৩২): স্বামী- রেজাউল করিম, চর বারকিপাড়া, গোয়ালন্দ।
  7. ইস্রাফিল (৩): পিতা- দেলোয়ার হোসেন, খোকসা, কুষ্টিয়া।
  8. সাফিয়া আক্তার রিন্থি (১২): পিতা- রেজাউল করিম, গোয়ালন্দ।
  9. ফাইজ শাহানূর (১১): পিতা- বিল্লাল হোসেন, কালুখালী, রাজবাড়ী।
  10. তাজবিদ (৭): পিতা- কেবিএম মুসাব্বির, সজ্জনকান্দা, রাজবাড়ী।
  11. আরমান খান (৩১): পিতা- আরব খান, বালিয়াকান্দি। (তিনি বাসের চালক ছিলেন)।
  12. জেসমিন (৩০): স্বামী- আব্দুল আজিজ, কালুখালী, রাজবাড়ী।
  13. লিমা আক্তার (২৬): পিতা- সোবাহান মন্ডল, রাজবাড়ী সদর।
  14. জোসনা (৩৫): স্বামী- মান্নান মন্ডল, রাজবাড়ী সদর।
  15. মুক্তা খানম (৩৮): স্বামী- মৃত জাহাঙ্গীর আলম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
  16. নাছিমা (৪০): স্বামী- মৃত নূর ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর।
  17. আয়েশা আক্তার সুমা (৩০): স্বামী- মো. নুরুজ্জামান, আশুলিয়া, ঢাকা।
  18. সোহা আক্তার (১১): পিতা- সোহেল মোল্লা, রাজবাড়ী।
  19. আয়েশা সিদ্দিকা (১৩): পিতা- গিয়াসউদ্দিন রিপন, খোকসা, কুষ্টিয়া।
  20. আরমান (৭ মাস): পিতা- নুরুজ্জামান, শৈলকুপা, ঝিনাইদহ।
  21. আব্দুর রহমান (৬): পিতা- আব্দুল আজিজ, কালুখালী, রাজবাড়ী।
  22. সাবিত হাসান (৮): পিতা- শরিফুল ইসলাম, রাজবাড়ী সদর।
  23. আহনাফ তাহমিদ খান (২৫): পিতা- ইসমাইল হোসেন খান, রাজবাড়ী সদর।
  24. উজ্জ্বল: পিতা- মজনু, কালুখালী, রাজবাড়ী।
  25. আশরাফুল: পিতা- আফসার মণ্ডল, কালুখালী, রাজবাড়ী।
  26. জাহাঙ্গীর: পিতা- সানাউল্লাহ, কালুখালী, রাজবাড়ী।

ইতিমধ্যে ২৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই দিন দুপুর দুইটায় যাত্রী নিয়ে কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে থেকে ছেড়ে আসে বাসটি। তাদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর