টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার যমুনা সেতু লিংক রোডের ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সদুল্লাপুরের নিজ পাড়া হাম্বুলের ছেলে ১২ বছরের নীরব, একই এলাকার আইজালের ছেলে সুলতান মাহমুদ ২৮, আব্দুর রশিদের মেয়ে রিপা ২০ ও হাম্বুলের স্ত্রী নার্গিস ৩০ ও দোলা ৪৫ নামের এক নারী। এরমধ্যে নার্গিস ও নীরব মা-ছেলে ও দোলা তাদের স্বজন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে হাঁটাহাঁটি করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, তিন নারী ও এক পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।

একাত্তর/এসি
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর