পদ্মার তীব্র স্রোতে ভেসে গেলো ফেরি, চার ঘণ্টা পর পাটুরিয়ায় উদ্ধার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে ভেসে গেছে রো-রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। দৌলতদিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে যাওয়ার চার ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজের সাহায্যে ফেরিটিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নিয়ে যাওয়া হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। বেলা দুইটার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় ফেরিটিকে পাটুরিয়ায় ফিরিয়ে এনে আনলোড করা সম্ভব হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল পৌনে ১০টায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়ার চার নম্বর ঘাটের কাছাকাছি পৌঁছালে পদ্মার প্রচণ্ড বাতাসের তোড় ও তীব্র স্রোতের কবলে পড়ে। এ সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে ভিড়তে না পেরে স্রোতের টানে নদীর ভাটির দিকে ভেসে যেতে থাকে। দৌলতদিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে যাওয়ার পর ফেরিতে থাকা যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ফেরির দায়িত্বরত কর্মকর্তারা দ্রুত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে বিআইডব্লিউটিসির একটি উদ্ধারকারী আইটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধারকারী আইটি জাহাজ দিয়ে ভেসে যাওয়া ফেরিটিকে দৌলতদিয়া ঘাটে টেনে আনা সম্ভব হচ্ছিলো না। বাধ্য হয়ে বিকল্প উপায়ে বিকেল চারটার দিকে ফেরিটিকে পুনরায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নিয়ে আনলোডিং করা হয়। পরবর্তীতে ওই ফেরির যাত্রীদের অন্য একটি ফেরিতে (খানজাহান আলী) তুলে দিয়ে নিরাপদ পারাপার নিশ্চিত করা হয়েছে।

একাত্তর/এসি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর