রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’ (ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪)। গাড়িটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে নিয়মিত চলাচল করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা ছিলো। রাত একটার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, দুষ্কৃতকারীরা ইচ্ছা করে বাসটিতে আগুন লাগিয়ে দিতে পারে। আবার বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। তবে কোনো ধারণার পক্ষেই এখনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

একাত্তর/এসি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে ভেসে গেছে রো-রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। দৌলতদিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে...
সরকারি ক্রয় আইনকে আরও সময়োপযোগী ও আধুনিক করার লক্ষে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব...
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিএনপির বিশেষ কমিটিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামীসহ বিরোধী ১১ দলীয় ঐক্য জোট। সংবিধানের কেবল কিছু অংশের সংশোধনী নয়, বরং এর...
সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাইরের ব্যক্তি বা প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করাকে অসদাচরণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর