পাংশায় অস্ত্র, গুলিসহ জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. শরীফ মোল্লা (৩০)।

পুলিশ জানায়, গোপন খবরে পাংশা মডেল থানার একটি বিশেষ দল চরঝিকড়ী এলাকায় তালেব মহুরির মেহগনি বাগানের পাশে অভিযান চালায়। অভিযানকালে হাবাসপুর বেড়িবাঁধ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে একটি সচল পাইপগান ও দুইটি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় পাংশা মডেল থানার এসআই মো. নাজমুল আলম বাদি হয়ে নতুন একটি মামলা দায়ের করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মনজুর মিয়া মঞ্জুর বিরুদ্ধে পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাদের মুন্সী হত্যাসহ দুটি হত্যা মামলা, একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি মারামারির মামলা রয়েছে। অন্যদিকে গ্রেপ্তার শরীফ মোল্লার বিরুদ্ধে একটি দস্যুতা ও তিনটি পুলিশ অ্যাসল্টসহ মোট চারটি মামলা রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, অস্ত্রসহ গ্রেপ্তার দুই আসামিকে আজ বুধবার সকালে রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

একাত্তর/এসি
পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে ভেসে গেছে রো-রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। দৌলতদিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে...
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।...
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথি এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লিখিতরূপে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। একইভাবে মন্ত্রী,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর