বেড়েছে সাইবার অপরাধ, বন্ধু নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১২:১৯ পিএম

তথ্যপ্রযুক্তি ব্যবহারের সাথে ঝিনাইদহে আশঙ্কাজনকভাবে বেড়েছে নানা ধরনের সাইবার অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক আইডি হ্যাক, সাইবার বুলিং, যৌন হয়রানির ঘটনা এখন সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক মর্যাদা নষ্টের পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে। এই অবস্থায় সবাইকে সতর্ক হবার পরামর্শ দিচ্ছে পুলিশ। 

প্রযুক্তির ছোঁয়ায় ইন্টারনেট এখন মানুষের হাতের মুঠোয়। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কমবেশি সবার বিচরণ।

ঝিনাইদহে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ লাখের ওপরে। এই মানুষগুলোর সাথে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রায়ই বিপাকে পড়তে হয়।

জেলায় সাইবার অপরাধে বেশি শিকার এখনও নারী ও শিশুরা। ভুক্তভোগীরা জানান, ইনবক্স খুললেই তাদের কাছে ভেসে আসে নোংরা ছবি, ভিডিও ক্লিপ, অশ্লীল কথা বা হুমকিমূলক বার্তা। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরাও বলছেন, সাইবার অপরাধে বাড়ছে মানসিক হতাশা এবং সামাজিক ভীতি। 

বিশেষজ্ঞরাও বলছেন, সহজে ইন্টারনেট প্রাপ্তি ও নজরদারির অভাবের কারণেই এমনটা হচ্ছে।

জেলায় সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করছে টেক রাইজিং সলিউশন বিডি। তাদের কাছেও যারা সমস্যা নিয়ে আসেন এদের বেশিরভাগই নারী এবং অপ্রাপ্তবয়স্ক।

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জানান, সাইবার টিম গত তিন মাসে বুলিং এর শিকার ৮০জন নারীকে সেবা দিয়েছে। 

পুলিশ সুপার মো. আজিম-উল-আহসান বলেন, স্কুল-কলেজে আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালু করেছি। বিভিন্ন এনজিও একই কাজটি করছে। তাদের সাথে মিলে কীভাবে এটি আরও সফলভাবে করা যায় সেই রোডম্যাপ তৈরি করেছি।     

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ এই কর্মকর্তার।

একাত্তর/আরবিএস  

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর