মায়ের বকুনি খেয়ে অভিমানে ফাঁসে ঝুলে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৪:২৫ পিএম

বাগেরহাটের ফকিরহাটে মায়ের ওপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করা এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন শেখ (১২) মূলঘর গ্রামের ইব্রাহিম শেখের ছেলে ও মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। পরিবারের দাবি, মায়ের ওপর অভিমান করে ‘আত্মহত্যা’ করেছে ওই কিশোর।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইমন শেখকে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন। এসময় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের বাবা ইব্রাহিম শেখ জানান, এদিন সকালে ইমন শেখ স্কুলে না যাওয়ায় তার মা রেশমা বেগম তাকে বকুনি দেয়। এতে ক্ষোভে দুঃখে মায়ের ওপর অভিমান করে ‘আত্মহত্যা’ করে ওই কিশোর।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

একাত্তর/জো
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর