দুবলার চরে যাচ্ছেন ১০ হাজার জেলে ও শুঁটকি ব্যবসায়ী

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:২০ পিএম

বছর ঘুরে আবারও শুরু হয়েছে সাগরদ্বীপ দুবলার চরের শুঁটকি উৎপাদন মৌসুম। বনবিভাগ থেকে অনুমতি নিয়ে শুক্রবার থেকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন  শুঁটকি পল্লীতে নৌ বহর নিয়ে যাত্রা শুরু করছেন জেলে ও ব্যবসায়ীরা। 

দুর্গম চরে যেতে ইতিমধ্যে প্রায় ১০ হাজার জেলে, ব্যবসায়ী, বহদ্দার (চট্টগ্রামের মহাজন) ও দোকানি তাদের প্রস্তুতি শেষ করেছেন। সেখানে তারা নির্দিষ্ট চরগুলোতে মৌসুমের পাঁচ মাসের জন্য থাকা ও শুঁটকি সংরক্ষণের ঘর এবং শুঁটকি শুকানোর মাচা তৈরি করবেন।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহাবুব হাসান জানান, দেশের সামুদ্রিক শুঁটকি উৎপাদনের অন্যতম স্থান হচ্ছে পূর্ব সুন্দরবনের শরণখোল রেঞ্জের দুবলার চর। তিন নভেম্বর থেকে ৩১ মার্চ- এই পাঁচ মাস চলবে শুঁটকি উৎপাদন প্রক্রিয়া। বঙ্গোপসাগর থেকে ধরা লইট্টা, ছুরি, চিংড়ি, লাক্ষা, জাবা, পোয়া মাছ থেকে তৈরি শুঁটকি খুবই জনপ্রিয়। এখান থেকে উৎপাদিত এসব শুঁটকি চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। আবার দেশের চাহিদা মিটিয়ে বাছাই করা শুঁটকি বিদেশেও রপ্তানি হয়। এছাড়া জেলেদের জালে ধরা পড়া ছোট প্রজাতির মাছ, কাঁকড়া ও জলজপ্রাণি (রাস বলা হয়) শুঁকিয়ে তা দিয়ে ফিশ মিল তৈরি করা হয়। 

তিনি জানান, এ বছর দুবলা জেলেপল্লীর টহল ফাঁড়ির আওতাধীন আলোরকোল, মাঝের কিল্লা, শেলা ও নারকেলবাড়িয়া এই চারটি চরে এক হাজার ৩০টি জেলে ও শুঁটকি সংরক্ষণের ঘর, ৬৩টি ডিপো ঘর, ৯৬টি দোকান ঘর তৈরির অনুমোতি দেওয়া হয়েছে। গত বছর এখাত থেকে সাড়ে পাঁচ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। এবছরও একই পরিমাণ রাজস্ব নির্ধারণ করা হয়েছে। বড় ধরণের কোনো দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর