মেহেরপুরে আলাদা দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত দুই

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৭:০২ পিএম

মেহেরপুর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্র ও ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে জেলার গাংনী উপজেলায় আলাদা এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো- স্কুল ছাত্র আবু সাইফ (১৪) ও বুলু বিশ্বাস (৫৮)। 

স্থানীয়রা জানান, বিকেলে সাইফ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সাহাবারবাটির দিকে যাচ্ছিলো। আটকবর এলাকায় এলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। 

এদিকে বিকেলে বামন্দী মেয়ের বাড়ি থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন গাংনী কলেজপাড়ার বুলু বিশ্বাস। পশ্চিম মালসাদহ এলাকায় পৌঁছালে একটি তেলবাহী ট্রাঙ্কলরি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে বুলু রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনা দুটির বিষয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর