বঙ্গোপসাগরে দুই ট্রলারসহ ২৫ জেলে নিখোঁজ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে দুই ট্রলারসহ ২৫ জেলে নিখোঁজ হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এর আগে অপর এক ট্রলার ডুবির ঘটনায় ১৪ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে দুবলার চরের জেলেরা।

শনিবার সকালে উদ্ধার করা ওই জেলেদের বাগেরহাটের সুন্দরবনের আলোরকোলে আনা হয়। তাদের ১৪ জনের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

অপরদিকে নিখোঁজ দুই ট্রলারের ২৫ জেলের বাড়ি চট্টগ্রামে।

দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দীন আহম্মেদ জানান, ঝড়ের কবলে পড়ে শুক্রবার বঙ্গোপসাগরে একটি ট্রলারসহ ১৪ জেলে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের জেলেরা সাগরে ভাসতে ছিলেন। তখন দুবলার চরের জেলে বহরদ্দারদের একটি ট্রলার ওই পথে যাওয়ার সময় ওই জেলেদের উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।

কামাল উদ্দীন আহম্মেদ আরও জানান, দুবলার চরে জেলে বহরদ্দারদের আরও দুইটি ট্রলার ২৫ জেলেসহ নিখোঁজ রয়েছে। ওই জেলেদের সন্ধান করা হচ্ছে।

সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার খলিলুর রহমান জানান, উদ্ধার ১৪ জেলেকে বাড়ি পাঠানোর জন্য জেলে সমিতির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আর এখনও নিখোঁজ ২৫ জেলেকে খোঁজা হচ্ছে।

একাত্তর/আরএ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর