ফকিরহাটে ২৬ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম

বাগেরহাটের ফকিরহাটে ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার মূলঘরের গুড়গুড়িয়া ডুঙ্গারগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম এ তথ্য জানান।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল গুড়গুড়িয়া ডুঙ্গারগেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেটকারে থাকা দুইটি বস্তা ভর্তি ২৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকার চারু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক আবুল বাশার (৩৫), একই এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে রাহিন মোল্লা (২০) ও কসবার বাড়িখোলা এলাকার সিরাজ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮)।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই গাজা এনে বিক্রির জন্য ফকিরহাটের গুড়গুড়িয়া এলাকায় ক্রেতার জন্য তারা অবস্থান করছিল বলে পুলিশ জানায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর