বাগেরহাটে ১০ জন শ্রেষ্ঠ জয়িতাকে সন্মাননা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সন্মাননা দেওয়া হয়েছে। 

শনিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সন্মাননার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জন এবং সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জন মিলে দশজনকে জয়িতা সন্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জয়িতাদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন। 

বাগেরহাট মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সীতা রানী দেবনাথ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জেলার শরণখোলা উপজেলার ফয়জুনন্নেছা বেলী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোংলা উপজেলার রব্বানী আক্তার, সফল জননী মোল্লাহাট উপজেলার সালমা আলম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বাগেরহাট সদর উপজেলার আফ্রোজা বেগম এবং সমাজ সেবায় অসামান্য অবানের জন্য সদরের ফরিদা আক্তার বানু।

এছাড়া সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ নারীকে জয়িতা সন্মাননা দেওয়া হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। 

এদিকে জেলা এবং বিভিন্ন উপজেলায় আলাদাভাবে অনুষ্ঠান করে মোট ৫০ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা দেওয়া হয়েছে। 

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর