বাগেরহাটে রাধালীর খান পুনঃখনন শুরু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম

পলি জমে কয়েক যুগ ধরে বন্ধ হয়ে আছে রাধালীর খাল। বাগেরহাট জেলার রামপাল উপজেলার এ খালে এক সময় নিয়মিত জোয়ার-ভাটা দেখা যেতো। কিন্তু বর্তমানে পানিশূন্য হওয়ায় পায়ে হেঁটেই খালটি পারাপার হচ্ছে মানুষ। 

তবে মৃতপ্রায় খালটি বাঁচাতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ১০ হাজারের বেশি মানুষের সুবিধার কথা চিন্তা করে দীর্ঘদিন পর খালটি পুনঃখনন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলার রামপাল উপজেলার চাকশ্রী এলাকায় খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। রাধালীর খাল চাকশ্রী, পবনতলা এবং ব্রি চাকশ্রী গ্রামের ওপর দিয়ে প্রবাহমান। 

জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ইনটিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্পের উদ্যোগে এই খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই খালটি খননে ব্যয় ধরা হয়েছে ছয় লাখ টাকা।

খালটি খনন শেষ পানি প্রবাহ ফিরে পেলে এলাকার মাটির দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমে আসবে। কৃষিকাজের জন্য পানির সেচ নিশ্চিত হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান।

চাকশ্রী গ্রামের আল-আমিন ও আসলাম শেখ জানান, রাধালীর খালটিতে একসময় পানি প্রবাহ ছিল। দীর্ঘদিন ধরে পলিমাটি জমে খালটি বন্ধ হয়ে আছে। খালের অনেক এলাকা দিয়ে মানুষ হেঁটে পারপার করে। যখন খালের পানিপ্রবাহ স্বাভাবিক ছিল তখন জমিতে চাষবাদ এবং কৃষিউৎপাদন ভালো ছিল। কিন্তু খালে পানি প্রবাহ বন্ধ হওয়ার কারণে তাদের চাষাবাদ ব্যহত হচ্ছে। 

খালটি পুনঃখনন কাজের উদ্বোধনের সময় জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, পরিবেশ-প্রতিবেশ ঠিক রাখতে নদী-খাল ও উন্মক্ত জলাশয়ে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে হবে। তাই নদী-খাল খননের মধ্যে দিয়ে পানি প্রবাহ ঠিক রাখতে হয়। এলাকার মানুষের সুবিধার্থে রাধালীর খালটি পুনঃখনন করা হচ্ছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর মজুমদার,বাইনতলা ইউপি চেয়ারম্যান মো. ফকির আব্দুল,সোলডার প্রজেক্টের ম্যানেজার ড. উৎপল কুমারসহ স্থানীয় উপকারভোগীরা।

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর