ঘন কুয়াশায় সড়ক বিভাজকে ট্রাক, নিহত এক 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ পিএম

ঘন কুয়াশার মধ্যে নড়াইলের মহাসড়কের বিভাজকে ধাক্কা খেয়ে একটি পণ্যবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলেই হেল্পারের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকায় ঢাকা-যশোর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন (২৫) যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।

ভোরে ঘন কুয়াশা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

তারা বলছেন, ট্রাকটি ঢাকা থেকে প্যাকেটজাত ডালডা নিয়ে যশোর যাচ্ছিলো। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ওঠার মুখে সড়ক বিভাজকের উপর ট্রাকটি তুলে দেয়। সঙ্গে সঙ্গেই ট্রাকটি উল্টে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধারের পর পুলিশকে হস্তান্তর করা হয়েছে। 

এএ/আরবি 
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘন কুয়াশার কারণে প্রায় দুইঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর