স্ত্রীর সহযোগিতায় নারীকে আটকে ধর্ষণ ও ভিডিও, গ্রেপ্তার চার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম

রাজশাহীতে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এক নারীকে কৌশলে আটক রেখে ধর্ষণ, পরে ভিডিও ধারন করে তা সোশ্যালে ছড়িয়ে দেওয়ার হুমিক দিয়ে টাকা হাতানোর চেষ্টায় তিন নারীসহ ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী ওই নারীকে।

সাত ফেব্রুয়ারি রাজশাহীর পদ্মা আসাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে মহানগরীর চন্দ্রিমা এলাকা থেকে র‌্যাব নির্যাতনের শিকার নারীকে উদ্ধার ও চার জনকে গ্রেপ্তার করে।

শুক্রবার সকালে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

গ্রেপ্তাররা হলেন- ধর্ষক আলমগীর রয়েল, তারা স্ত্রী হেলেনা খাতুনসহ দিলারা বেগম ও মমতাজ বেগম।

মুনীম জানান, সাত ফেব্রুয়ারি নির্যাতনের শিকার নারী কেনাকাটা করতে কোর্ট স্টেশন এলাকায় আসেন। সেখানে তার মোবাইল ফোন চুরি হয়ে যায়। এসময় আলমগীর রয়েল পূর্বপরিচিত হওয়ায় তাকে মোবাইল পাইয়ে দেয়ার কথা বলে নগরীর পদ্মা আসাসিক এলাকার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। 

তিনি জানান, সেখানে আগে থেকেই উপস্থিত থাকা আলমগীর রয়েলের স্ত্রী হেলেনা খাতুন, দিলারা বেগম ও মমতাজ বেগম গোপনে ধর্ষণের ভিডিও ধারন করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীকে আটকে রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে গোয়েন্দা তথ্যে ভুক্তভোগী নারীকে উদ্ধারের পাশাপাশি র‌্যাবের একটি দল আলমগীরসহ চার জনকে গ্রেপ্তার করে। 

আলমগীর রয়েরেল বিরুদ্ধে আগেও নারী ও শিশু আইনে একটি মামলা আছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর