সুন্দরবনে হারিয়ে গিয়ে ৯৯৯-এ কল, ৩১ পর্যটক উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম

পথ হারিয়ে সুন্দরবনের গহীন হারিয়ে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। হারিয়ে গিয়ে জাতীয় জরুরী সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ বন বিভাগের সহায়তায় তাদের উদ্ধার করে।

ওই সময় ভয় ও আতঙ্কে তিনঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলায় অসুস্থ হয়ে পড়েন দুই পর্যটক। সোমবার বিকেলে বনের গহীন থেকে উদ্ধার হওয়া এ পর্যটকদের বিকেলেই তাদেরকে বাড়ীতে পাঠিয়ে দিয়েছে পুলিশ।

সোমবার সকাল ১০টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে যান এ পর্যটকেরা। এরপর তারা অতি উৎসাহী হয়ে বনের গহীনে পথ চলতে থাকেন। বনে চলতে চলতে দুই কিলোমিটার ভিতরে দিকে গিয়ে পথ হারিয়ে ফেলেন তারা।

পরে ভীত সন্ত্রস্ত হয়ে ৯৯৯-এ কল করেন তারা। এরপর ৯৯৯-এর কল আসে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলামের কাছে। পরে তিনি পর্যবেক্ষণ চালিয়ে করমজলের গহীন বন থেকে বিকেলে তাদেরকে বন বিভাগের সহায়তায় উদ্ধার করেন।

পরে স্থায়ী বন্দরের পিকনিক কর্নারে এনে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, চিতলমারী থেকে ৩১ জনের একটি দল সকালে সুন্দরবনের করমজলে ভ্রমণে যান। বনে প্রবেশের পর তারা পথ হারিয়ে ফেলেন। তখন এ দলের মধ্যে থাকা ফেরদৌস নামের এক কিশোর তার মোবাইল থেকে ৯৯৯-এ কল দেন। সেই কলে তাদেরকে উদ্ধার করা হয়।

 

একাত্তর/জো
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর