পিতা মাতার ভরণপোষণ না দেয়ায় ছেলে গ্রেপ্তার

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:৫৩ পিএম

পিতা-মাতার ভরণপোষণ না দেয়ায় সাতক্ষীরার তালা উপজেলার উৎপল সাহাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

তালার পাটকেলঘাটা মাগুরা ইউনিয়নের দীনবন্ধু সাহা ছেলে বিরুদ্ধে ভরণপোষণ আইনে মামলা করায় শুক্রবার সন্ধ্যায় উৎপলকে গ্রেপ্তার করে পুলিশ।

পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুত রোড়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, উৎপল সাহা ২০২২ সালে পরকিয়া প্রেমের কারণে সাবেক স্ত্রী মৌসুমী সাহাকে আত্মহত্যায় প্ররোচিত করেন। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে যেতে নিজে মামলার বাদী হয়ে পিতা মাতাকে কারাগারে পাঠান। পরে পাটকেলঘাটা বাজারের বাড়ি নিজেই দখল করে নেন।

বেশকিছু দিন আগে পিতা-মাতার কাছে আবারো সম্পত্তি দাবি করেন উৎপল সাহা।

তার দাবি না মানায় বৃদ্ধ পিতা-মাতার ভরণপোষণ বন্ধ করাসহ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে অভিযোগ দীনবন্ধু সাহার।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পিতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়।

কেএসএইচ
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর