রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতের হামলায় আনসারসহ আহত পাঁচ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ পিএম

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে সশস্ত্র ডাকাতদল।

ডাকাতের হামলায় দুইজন আনসার সদস্যসহ বিদ্যুৎকেন্দ্রের পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের অস্ত্রধারী একদল ডাকাত রামপালের এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়।

আহতদের মধ্যে দুইজনকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত বিদ্যুৎকেন্দ্রের ডি ব্লকে প্রবেশের চেষ্টা করে।

এসময় গেটে থাকা ব্যাটেলিয়ন আনসার সদস্যরা বাঁধা দিলে তাদের ওপর ডাকাতরা  হামলা চালায়।

আনসার সদস্যদের ডাক চিৎকারে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব নিরাপত্তাকর্মীরা ছুটে এলে ডাকাতরা তাদের উপরেও হামলা চালায়।

আনোয়ারুল আজিম আরো জানান, বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ লুটের জন্য ডি ব্লকে প্রবেশের চেষ্টা করে ডাকাতরা।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।

হামলার জড়িত সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান। বলেন, তাদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে বুধবার রাত থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, এরি মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে ধরে এনে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামপালের কয়লাভিত্তিক মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্রে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। চোরের দল বিদ্যুৎকেন্দ্রের তামার তারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে। 

আরবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্ট্রিবিউটর কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। এতে ক্ষতির...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর