চুয়াডাঙ্গার মানুষ যেনো তাপ চুল্লিতে বন্দি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩১ পিএম

মার্চ থেকে এপ্রিল বৃষ্টির দেখা নেই। পুড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল। সব থেকে বেশি বিপদে ‘বাংলাদেশের হিটওয়ে গেট’ খ্যাত চুয়াডাঙ্গা। জেলার মানুষ যেনো তাপ চুল্লিতে বন্দি। নিরুপায় জনজীবন ও প্রাণীকুল।

চুয়াডাঙ্গায় এপ্রিল মাসের ৯ দিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবারও জেলায় দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার দুপুরে তাপমাত্রা ছিলো ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলার মানুষ ভ্যাপসা গরম ও তাপদাহ থেকে বাঁচতে রীতিমতো অসহনীয় কষ্ট করছে। খেটে খাওয়া মানুষ বাইরে বের হতে পারছে না। ব্যাহত হচ্ছে, স্বাভাবিক জীবনযাত্রা।

এবার তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গা ও যশোরে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, সবসময়ই এসব এলাকায় তাপমাত্রা বেশি আসে, বহু আগে থেকেই হয়ে আসছে। কারণ এই এলাকাগুলো ভারতের বিহার, পশ্চিমবঙ্গের পাশে। ওইসব এলাকায় ৪৪ ডিগ্রি তাপমাত্রা উঠেছে সোমবার, সেটার আঁচ এসেই পড়ে এখানে।

গত ১৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল অতি তীব্র এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এরমধ্যে ১৬ এপ্রিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস, ১৭ এপ্রিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, ১৮ এপ্রিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, ১৯ এপ্রিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, ২০ এপ্রিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস, ২১ এপ্রিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, ২২ এপ্রিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস, ২৬ ও ২৭ এপ্রিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস ও ২৯ এপ্রিল এ মৌসুমের সর্বোচ্চ ৪৩.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ২০১৪ সালের পর রেকর্ড।

৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর।

বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক প্রমাণ ও জলবায়ু সংক্রান্ত রেকর্ড থেকে বোঝা যায়, গত কয়েক দশক ধরেই বাংলাদেশে উষ্ণতার মাত্রা ও এর স্থায়িত্ব বাড়ছে।

এ অবস্থায় উত্তাপ থেকে বাঁচতে নদীর স্বাভাবিক গতিকে বাধা না দেয়া, উন্মুক্ত ও প্রয়োজনীয় জলাধার এবং ব্যাপকভাবে সবুজায়ন করতে হবে।

বাংলাদেশে মে মাসে গরমের দাপট যে বেশি থাকে। ১৯৭২ সালে এই মে মাসেই সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল রেকর্ড ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস।

 

একাত্তর/আরএ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর