স্বামীর হাঁসুয়ার কোপে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১০ মে ২০২৪, ০১:১৭ পিএম

মেহেরপুরে স্বামীর হাঁসুয়ার কোপে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার গোভিপুর গ্রামের স্কুলপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিজেদের মধ্যে দাম্পত্য কলহের জেরে স্বামী এলাহি বক্স তার স্ত্রী সালেহা খাতুনকে কুপিয়ে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো ভোরে নামাজ পড়তে ওঠেন সালেহা খাতুন। এসময় স্ত্রীর সাথে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হলে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে তাকে কোপ মারেন স্বামী এলাহি বক্স। এসময় সালেহার আর্তচিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, এলাহি বক্স মানসিক ভারসাম্যহীন বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। তাকে আটক করা হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় সালেহা খাতুনকে চিকিৎসা দেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এলাহি বক্সকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হবে। আরও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

একাত্তর/জো
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর