তৃতীয় লিঙ্গের বর্ষার কাছে টিকতেই পারলেন না প্রতিদ্বন্দ্বীরা

আপডেট : ১০ মে ২০২৪, ০২:৪৩ পিএম

ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মীর বর্ষা খাতুন। তার কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার ঝিনাইদহ সদর উপজেলায় সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বর্ষা।

প্রজাপতি মার্কায় তিনি পেয়েছেন ৫৪ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান আরতি দত্ত ২৩ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। অর্থাৎ ৩০ হাজার ৯০৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বর্ষা।

তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শুধু আরতি দত্ত নন, বিপুল ভোটে হেরেছেন মাহফুজা তাহের ও পাপিয়া সমাদ্দার নামে আরো দুই প্রার্থী।

ভোটে জয়ের পর বর্ষা খাতুন বলেন, সমাজ থেকে বৈষম্য দূর করে গরীব-মেহনতি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করাই তার লক্ষ্য। বর্ষা নির্বাচিত হওয়ায় গর্বিত তার মা। বলেছেন, মানুষের সেবা করার মনোভাবের কারণেই এই বিজয়।

গতবারের নির্বাচনে হিজড়া জনগোষ্ঠী থেকে দেশের প্রথম উপজেলা পরিষদে নারী ভাইস চেয়ারম্যান হয়েছিলেন ঝিনাইদহের কোটচাঁদপুরের সাদিয়া আক্তার পিংকি। 

এছাড়া কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। তিনিও বর্তমান পরিষদে দায়িত্ব পালন করছেন।

ভোটের মাঠে মীর বর্ষা খাতুন।

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার আলিজান মীর ও আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে বর্ষা খাতুন সবার ছোট। পড়েছেন ১০ম শ্রেণি পর্যন্ত। হিজড়া পরিচয় নিয়ে সমাজে সইতে হয়েছে অপমান, গঞ্জনা।

সবার চেয়ে ভিন্ন হওয়ায় পেরিয়েছেন নানা প্রতিকূলতা। কিন্তু থেমে যাননি তিনি। অসহায় মানুষের সাথেই থেকেছেন, সবসময় সমাজসেবায় জড়িয়ে রেখেছেন নিজেকে।

অসহায় গরীব মানুষদের পাশে থেকে জিতে নিয়েছিলেন তাদের মন। আর এবার নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়িয়ে করলেন বাজিমাত।

বর্ষার বিজয়ে আনন্দিত এলাকার হিজড়া জনগোষ্ঠী ও নারী ভোটাররা। ফুলের মালা, মিষ্টি নিয়ে তাকে অভিনন্দন জানাতে আসছেন তারা। সাধারণ মানুষের সুখে দুঃখে বর্ষা সবসময় পাশে থাকবেন, এটাই এলাকার জনগণের প্রত্যাশা। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকায় বর্ষা নির্বাচিত হয়েছেন।

আরবি
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর