করোনা টিকার পর অসুস্থ সাংবাদিকের শরীরে নতুন উপসর্গ

আপডেট : ১১ মে ২০২৪, ০৫:০৯ পিএম

করোনা মহামারীর সময় অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নেওয়ার পর থেকে নানা পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন বাগেরহাটে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী। সম্প্রতি তার শরীরে দেখা দিয়েছে নতুন অস্বস্তি। করোনার টিকা নিয়ে গবেষণায় পার্শ্বপ্রতিক্রিয়ায় যে সব তথ্য উঠে এসেছে তার প্রায় সবগুলোর প্রভাব রয়েছে বিষ্ণুর শরীরে।

বিশ্বব্যাপী অ্যাস্ট্রাজেনেকার ওই টিকা প্রত্যাহারের ঘোষণা এলোও বিষ্ণুর ব্যাপারে কী হবে তা এখনও জানে না কেউ। টিকা নিয়ে হাসপাতালে ভর্তির পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে খোঁজ নিলেও পরে আর ফিরে তাকায়নি।

সাংবাদিক বিষ্ণু জানান, দুই সপ্তাহ আগেও মস্তিস্কে নতুন করে আরেক অস্বস্তি দেখা দিয়েছে। মাথার ভেতরে প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এসময় দাঁড়িয়ে বা বসে থাকাও কষ্টকর হয়ে পড়েছে। 

তিনি জানান, ২০২১ সালের সাত ফেব্রুয়ারি করোনার অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড প্রথম ডোজ টিকা নেওয়ার এক ঘণ্টার মধ্যে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। টিকা নিয়ে তিন বছরের বেশি সময় ধরে অসুস্থ তিনি। দেশে-বিদেশে চিকিৎসা নিয়েও এখনও সুস্থ হতে পারেনি। চিকিৎসকের পরামর্শে শিগগিরই আবারও দেশের বাইরে যাবেন। 

নিউজিল্যান্ডভিত্তিক গ্লাবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের গবেষণায় জানা গেছে, ওই টিকা মস্তিস্ক, হৃদপি- ও রক্তে জটিলতা বাড়ায়। টিকা নেওয়া একাধিক ব্যক্তির শরীরে কিছু অস্বাভাবিক পরিস্থিতি শনাক্ত করেছে বিজ্ঞানীরা। এরপর ভ্যাকসিনটির নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা টিকায় পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করেছে। এমনকি গত মঙ্গলবার (৭ মে) ব্রিটিশ-সুইডিশ বহুজাতিক প্রতিষ্ঠানটি তাদের কোভিশিল্ড ও ভ্যাক্সজেভরিয়া নামের করোনার টিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। 

আর বাংলাদেশে এই টিকা নেওয়াদের মধ্যে কারো কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, তা খুঁজে দেখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

চিকিৎসকরা বলছেন, যে কোনো টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। করোনার টিকা গ্রহণ করার পর থেকে সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী অসুস্থ। এ কারণে তার শরীরে যে সব উপসর্গ দেখা দিয়েছে তা নিয়ে গবেষণা করা প্রয়োজন। একই সঙ্গে তার অসুস্থতার কেস ফাইন্ডিংস বিশ্বস্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে পাঠানো উচিত। 

চিকিৎসকরা জানিয়েছেন, সাংবাদিক বিষ্ণু ২০২১ সালের সাত ফেব্রুয়ারি সকালে বাগেরহাট সদর হাসপাতাল থেকে করোনা ভাইরাসের অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড টিকা গ্রহণ করেন। এর এক ঘণ্টার মধ্যে তিনি অসুস্থ হয়ে পরেন। এরপর একের পর এক উপসর্গ দেখা দেয় তার শরীরে। এর মধ্যে রয়েছে- জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, নিশ্বাস বন্ধ হয়ে আসা, মাথায় যন্ত্রণা, গলাব্যথা, মুখ ও গলা শুকিয়ে আসা, কথা বলতে কষ্ট হওয়া, মেমোরিলস, শরীরের ভারসাম্য ধরে রাখতে না পাড়া ইত্যাদি। গত দুই সপ্তাহ আগে তার মস্তিস্কে নতুন উপসর্গ দেখা দিয়েছে। মাঝে মধ্যে মস্তিস্কে প্রচ-ভাবে ঝাঁকুনি দেয়।

টিকা নেওয়ার পর অসুস্থ বিষ্ণু প্রসাদকে প্রথমে বাগেরহাটের চিকিৎসকরা চিকিৎসা দেন। এর পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিউতে তাকে দুই দফা ভর্তি করা হয়। ২০২১ সালের ১৬ মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। একটানা ২১ দিন সেখানে ভর্তি ছিলেন তিনি। সেখানে চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করেও রোগ নির্ণয় করতে পারেনি। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য ২০২১ সাল থেকে ২০২৩ সালের ১৯ জুলাই পর্যন্ত ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা ইনিস্টিটিউট অব কার্ডিঅ্যাক সাইন্স হাসপাতালে একবার, হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে দুইবার এবং ভেলোরের সিএমসি হাসপাতালে দুই বার চিকিৎসা নেন। 

বিষ্ণু প্রসাদ জানান, টিকা গ্রহণ করার আগ পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম। দেশব্যাপী উদ্বোধনের প্রথম দিন প্রথম যে পাঁচ জন টিকা গ্রহণ করে ছিল তাদের মধ্যে আমি একজন। অসংখ্য উপসর্গের সঙ্গে লড়াই করে বেঁচে আছি। এভাবে বেঁচে থাকা কঠিন।

তিনি জানান, খুলনায় চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে খোঁজখবর নেওয়া হচ্ছিলো বলে শুনেছি। এর পর স্বাস্থ্য বিভাগ আর খোঁজ নেয়নি। দেশে-বিদেশে চিকিৎসা করাতে এরিমধ্যে আর্থিক সঙ্কটও দেখা দিয়েছে। 

বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী জানান, বিষ্ণু অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পরেন। প্রথমে আমি নিজে তার বাসায় গিয়ে চিকিৎসা দিয়েছি। তার চিকিৎসায় বাগেরহাট জেলা হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ঢাকায় বিএসএমএমইউতে মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর পর তিনি নিজ উদ্যোগে কয়েকবার ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দেশে-বিদেশে নানা পরীক্ষা-নিরীক্ষা করেও তিনি সুস্থ হতে পারেনি। আজও তিনি অসুস্থ। তার ব্যাপারে গবেষণা করা জরুরি। 

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার জানান, তার অসুস্থতার বিষয় নিয়ে বিশ^স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগযোগ করা জরুরি। তাকে উন্নত চিকিৎসার জন্য আবারো বিএসএমএমইউতে রেফার্ড করা হয়েছে।

একাত্তর/এসি
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এক মাস চার দিন পর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে সুন্দরবন থেকে বাড়ি ফিরে এসেছেন বাগেরহাটের শরণখোলার দুই জেলে। বুধবার (২৭ মে) সকালে মুক্তিপণ দিয়ে তারা বাড়ি ফিরে আসেন।
বাগেরহাটে সৎ মার বিরুদ্ধে সাড়ে ছয় বছরের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদে আটক করেছে পুলিশ।
বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে  খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর