পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত

আপডেট : ১৫ মে ২০২৪, ০১:৩১ পিএম

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দিলে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আম ব্যবসায়ী সোহেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমান হাওলাদার ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ছয়টার দিকে টাউন নওয়াপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর আমভর্তি একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিলো। এসময় খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা মারে। এতে পিকআপের পেছনে থাকা আম ব্যবসায়ী সোহেল গুরুতর হন। পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর