সাতক্ষীরায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম

সাতক্ষীরার তালা উপজেলার একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা চত্বরের পাশে একটি পুকুর খননের সময় অস্ত্রটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। 

পরে ঘটনাস্থলে গিয়ে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশকিছুদিন ধরে উপজেলা চত্বরের পাশে একটি পুকুর খননের কাজ চলছিল। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে মাটিকাটার সময়  কয়েকজন শ্রমিক একটি অস্ত্রসদৃশ বস্তু দেখতে পেলে স্থানীয়রা ঘটনাটি থানায় জানায়। পরে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটারগানটি উদ্ধার করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, অস্ত্রটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

একাত্তর/জো
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর