মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি অভিভাবকহীন মানসিক ভারসাম্যহীন নারীকে ফেলে রাখা হয়েছে হাসপাতাল ভবনের বাইরে ড্রেনের পাশে। ওই নারী কথা বলতে পারেন না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এক সপ্তাহ আগে অজ্ঞাত ব্যক্তি তাকে রেখে যায়। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। রোগীর সাথে কেউ নেই। তিনি বিছানায় মলমূত্র ত্যাগ করে। ফলে হাসপাতালে তিনি যেই রুমে থাকে, সে রুমটিতে দুর্গন্ধে অন্য কেউ থাকতে পারেন না। আগে ওয়ার্ড বয় সব পরিষ্কার করলেও তিনি শুক্রবার রাতে আসেননি। এসময় বাকি রোগীরা তাকে বাইরে রেখে এসেছে।
এদিকে শনিবার সকালে স্থানীয়রা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও দুপুর তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারী বাইরেই পড়ে ছিলো।
নাম প্রকাশ না করার শর্তে পাঁচ তলায় ওই রোগীর রুমে থাকা কয়েকজন জানান, হাসপাতাল কর্তৃপক্ষই তাকে শুক্রবার রাতে বাইরে রেখে এসেছে।
মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মোহসনি হোসনে জানান, একজন মানসিক ভারসাম্যহীন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাকে না পাওয়ায় আমরা ভেবেছিলাম তার স্বজনরা তাকে নিয়ে গেছে। কিন্তু পরে তাকে বাইরে পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে ফিরিয়ে এনে চিকিৎসা দেয়া হবে।
নার্স মুবাশিরা বেগম বলেন, আমরা জানি না কারা তাকে এভাবে ফেলে রেখেছে। আমরা চাই, সবাই সেবা পাক। সবাই সুস্থ হয়ে বাড়ি যাক।
একদিনের লোকসানেই রহনপুরে বন্ধ ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’