সুন্দরবনের আগুন নেভানো শুরু হবে রোববার সকালে

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:২১ পিএম

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ঘটনাস্থল থেকে ফিরে আসা বন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া জানান, শনিবার (২২ মার্চ) সকালে বনের কলমতেজি এলাকার টেপার বিলে ৮ থেকে ১০ একর বনভূমিতে আগুন লেগেছে। আগুনে বনের লতাপাতা পুড়ে ধোয়া উড়ছে। বিষয়টি বনবিভাগকে তিনি অবহিত করেছেন।

ধানসাগর স্টেশন সংলগ্ন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী জানান, বনের ধানসাগর এলাকায় প্রায় প্রতিবছর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সুন্দরবনের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেলেদের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, শনিবার (২২ মার্চ) সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক স্থানে বনে আগুন জ্বলতে দেখা যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে ছুটে যায়। আগুন যাতে বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা হচ্ছে। আশপাশে পানির কোনো উৎস নেই বলেও জানান তিনি।

বনের খাল থেকে দুই আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হবে বলে জানান স্টেশন কর্মকর্তা।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আবতাবী আলম জানান, তাদের ইউনিট ও মোরেলগঞ্জ ইউনিট বনে প্রবেশ করেছে। ঘটনাস্থলে পাইপলাইন টানা হচ্ছে পানি সরবরাহ করার জন্য। রোববার সকাল থেকে আগুন নেভানোর মূল কাজ শুরু হবে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। তার সাথে রয়েছেন বনরক্ষীরা। লোকালয় থেকে প্রায় তিন কিলোমিটার বনের মধ্যে হওয়া সেখানে সহজে ফায়ারসার্ভিস টিম যেতে না পারায় আজ আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি। বনরক্ষীরা ফায়ার লাইন কাটার কাজ করছেন।

তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। জানান, সুন্দরবনে আগুন লাগার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

একাত্তর/আরএ
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর