কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত দুই

আপডেট : ০৮ জুন ২০২৫, ০১:৩২ পিএম

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) ও মুরসালিন চৌধুরী (৩০) নামের দুই জন নিহত হয়েছে।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের মোশারেফ চৌধুরীর ছেলে। মুরসালিন চৌধুরী একই গ্রামের এরশাদ চৌধুরী ছেলে।

আহতদেরকে উদ্ধার করে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে।

শনিবার বিকেলে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিতণ্ডা হয়। পরে তারা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল চৌধুরী নিহত হন এবং একই গ্রুপের মোরসালিন চৌধুরী গোপালগঞ্জ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

মোল্লাহাট থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে সংঘর্ষে দুই জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর