শেরপুরে চিকিৎসাধীন যাবজ্জীবন সাজার কয়েদির মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম

শেরপুরে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজার এক আসামি মারা গেছেন। শনিবার সকালে জেলা সদর হাসপাতালে মারা যান তিনি।

তার নাম মানিক মিয়া (৩০)। তিনি সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের মৃত হায়দর আলীর ছেলে। মানিক স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান জানান, শুক্রবার বিকেল পাঁচটার দিকে কারাগারের ভেতরে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন কয়েদি মানিক। পরে বিকালে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানিক নারী নির্যাতন ও পর্ণোগ্রাফি মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া বলেন, মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

একাত্তর/পিএজে/এসি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর