শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৪০

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ পিএম

শেরপুরের দুই উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৪০জন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ও নালিতাবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।

পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সদরের গাজীরখামার ও নালিতাবাড়ী উপজেলার দুইটি ইউনিয়নে একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌঁড়াতে থাকে। কুকুরটি যাদেরকে সামনে পেয়েছে তাদেরকে কামড়ানো শুরু করেছে। এক পর্যায়ে পাঁচ গ্রামের শিশুসহ ৪০ জনকে কামড় দিয়ে আহত করে ওই পাগলা কুকুরটি।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তবে এরপর থেকে কুকুরটিকে আর দেখা যায়নি।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন জানান, কুকুরের কামড়ে একদিনে এতো রোগী হাসপাতালে আগে আসেনি। হাসপাতালে আসা সবাইকে ভ্যাক্সিন দেওয়া সম্ভব হয়ে উঠেনি। কারণ, এতো ভ্যাক্সিন আমাদের হাসপাতালে ছিলো না। তবে, যা ছিল আমরা দেয়ার চেষ্টা করেছি।

ভক্সিনের এই সংকট কেটে যাবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রথম ডোজের তিনদিন পর দ্বিতীয় ডোজ, সাতদিন পর তৃতীয় ডোজ ইনজেকশন নিতে আহতদের হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

একাত্তর/আরআর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর