চাঁদের জামিন নাকচ, আবারও কারাগারে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে শেরপুর জিআরও আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ এ নির্দেশ দেন।

চাঁদের বিরুদ্ধে শেরপুরে মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক জানান, মামলার তদন্ত কর্মকর্তার একাধিক দফায় আবেদনের প্রেক্ষিতে আদালত আসামির উপস্থিতি পরোয়ানার আদেশ দেন। সেই প্রেক্ষিতে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার আদালতে হাজির করা হয়। তিনি আগে থেকেই রাজশাহীসহ বিভিন্ন জেলার মামলায় কারাগারে আটক ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, মামলার পরপরই কয়েকটি কারাগারে আটক প্রধান আসামি চাঁদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছিল। ওই আবেদনের প্রেক্ষিতে তাকে শেরপুরের আদালতে হাজিরের পর শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। দ্রুতই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে। 

২০২৩ সালের ১৯ মে রাজশাহীর পুঠিয়া এলাকায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। 

বিষয়টিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানঅকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে বিএনপি নেতা চাঁদকে আসামি করে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়। 

ওই ঘটনায় বিএনপি নেতা চাঁদকে প্রধান ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে সহযোগী আসামি করে ২৩ মে শেরপুরের আমলি আদালতে মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ। এর দুই দিন পর একই ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বাদি হয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করেন।

একাত্তর/এসি
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর