সরকারি চালসহ ইজিবাইক চালক আটক, জড়িতদের খুঁজছে পুলিশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর পাঞ্জরভাঙ্গা এলাকা থেকে সরকারি ওই চালের বস্তাগুলোসহ অভিযুক্তকে আটক করা হয়।

আটক মো. কামাল হোসেন (৫০) ইজিবাইক চালক।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, শনিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার থেকে ১৬ বস্তা সরকারি চাল ব্যাটারিচালিত ইজিবাইকে বোঝাই করে চালক কামাল হোসেন চান্দেরনগর গারোভিটা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে আরও কয়েক বস্তা চাল বাকেরকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ৩১ বস্তার প্রায় দেড় টন (১৫০০ কেজি) চাল জব্দ করে।

সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরও কারা এ ঘটনার সাথে জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।

একাত্তর/আরএ
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর