নকল দিয়ে আসল স্বর্ণ হাতানোর চেষ্টা, যুবক আটক

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

নকল একটি স্বর্ণের বার দেখিয়ে সেটি খাঁটি দাবি করে এক নারীকে লোভনীয় প্রস্তাব দেন বটু মিয়া। বিনিময়ে চান শুধু ওই নারীর কানের দুল। তবে সেই লোভের ফাঁদে পা না দিয়ে, নিজেই যাচাইয়ের উদ্যোগ নেন তিনি। পরে আলাদা হয় দুধ আর জল।

ঘটনাটি রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজারের কামারপট্টি রোডের।

স্থানীয়রা জানান, দুপুরে নালিতাবাড়ী শহরের এক নারীর কাছে খাঁটি স্বর্ণের কথা বলে লোভনীয় প্রস্তাব দেয় বটু মিয়া। এসময় নকল স্বর্ণের বারটি ওই নারীকে নিতে বলেন। বিনিময়ে শুধু ওই নারীর কানের দুলগুলো চাওয়া হয়। 

তারা জানান, প্রস্তাবটি লোভনীয় হলেও স্বর্ণের বারটি আসল কি-না তা যাচাই করতে শহরের একটি জুয়েলার্সে যান ওই নারী। পরীক্ষার পর সেটি নকল বলে জানা যায়। তখন ওই নারী ও আশেপাশের লোকজন মিলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

আটক বটু মিয়া (২৮), শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ছানোয়ার হোসেন বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনি প্রস্তাব প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর