শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম

শেরপুরে বৈদ্যুতিক সেচপাম্পে লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদরের বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাত্তারকান্দি এলাকার মৃত লতিফের ছেলে কৃষক আকরাম হোসেন ও নাউভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন।

সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, আকরাম হোসেন বোরো খেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পে লাইন সংযোগ দিতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসে আব্দুল হানিফ। এসময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

একাত্তর/আরএ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর