জমি না দেয়ায় ৯০ বছরের মাকে মারধর, আদালতের দ্বারস্থ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি লিখে দিতে রাজী না হওয়ায় বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে তার ছেলে। এর পর থেকে এই মা পালা করে থাকছেন মেয়েদের বাসায়। মেজাজী পুত্রের এমন হেনস্তার বিচার চেয়ে ময়মনসিংহের আদালতে ধরনা দিচ্ছেন ৯০ বছর বয়সী এই মা।

এই ঘটনায় হতবাক এলাকাবাসীসহ ময়মনসিংহের নানা শ্রেণি পেশার মানুষ ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেয়ার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

জীবনের শেষ সময়ে স্বামীর বসতভিটা থেকে বিতাড়িত হয়ে পুত্র, পুত্রবধূ ও নাতিদের বিচার চেয়ে আদালতে ধরনা দিতে হবে এমনটা ভাবেননি ৯০ বছরের বিধবা আম্বিয়া খাতুন। অথচ, ভাগ্যের নির্মম পরিহাস বয়সের ভারে নুয়ে যাওয়া আম্বিয়াকে সেটিই করতে হচ্ছে।

২০০৫ সালে বাবা মারা যাওয়ার পর পরিবারের অপর সদস্যদের বঞ্চিত করে পুরো সম্পত্তি কুক্ষিগত করে রাখে পুত্র আব্দুল মতিন। পরে তার মা আম্বিয়া কাগজ নামে থাকা জমি লিখে দিতে রাজী না হওয়ায় মতিনের স্ত্রী তাদের নিয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

মারধর করার কথা অস্বীকার করলেও মা কোথায় আছেন এমন প্রশ্নে কোন উত্তর দিতে পারেনি পুত্র আব্দুল মতিন। আর, নাতি ফয়সাল বললেন, ফুফুদের প্ররোচনায় এই মিথ্যা অভিযোগ করা হয়েছে।

জীবনের শেষ বেলায় পুত্রের হাতে মাকে হেনস্তার ঘটনাকে সমাজের অভিশাপ-বলছেন ময়মনসিংহের নাগরিক ও মানবাধিকার নেতারা। মারধর ও বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনায় আম্বিয়া খাতুন পুত্র আব্দুল মতিন ও আবু বক্কর সিদ্দিক এবং নাতি ফয়সাল হোসেনের নামে ময়মনসিংহের আদালতে মামলা করেছেন। এর আগে ফুলবাড়িয়া থানাতেও অভিযোগ করেছিলেন আম্বিয়া খাতুন।

 

এআরএস
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর