জামালপুরে ময়লার স্তূপে মিললো পলিথিনে মোড়ানো মানুষের কঙ্কাল

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৮:৪১ পিএম

জামালপুরে ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এর ভেতরে ছিলো মাথার খুলি ও হাড়।

মঙ্গলবার (৩ জুন) সকালে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বাজারে একটি ঘরে ময়লার স্তূপ থেকে কঙ্কালগুলো উদ্ধার করা হয়। 

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, সকালে ওই স্থানে ময়লার স্তূপের পাশে একটি কালো ব্যাগ দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে ওই কালো ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালগুলো চোরচক্র কোথাও নিতে না পেরে ওইখানে ফেলে রেখে গেছে।

তিনি আরও জানান, সম্প্রতি চিকাজানি ইউনিয়নের মণ্ডল বাজার এলাকার একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তের পাশাপাশি এই চক্রকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

একাত্তর/এসি
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর